CM Suvendu Adhikari | গৌড়ীয় মঠে রাধারাণীর আরাধনা, রাধাষ্টমীতে সন্ধ্যারতিতে শামিল হলেন মুখ্যমন্ত্রী
Saturday, September 19 2026, 3:48 pm

Key Highlightsশনিবার সন্ধ্যায় গৌড়ীয় মঠে পৌঁছে রাধারানীর দর্শন করেন তিনি। এরপর মন্দিরে আয়োজিত সন্ধ্যারতিতে অংশ নিয়ে প্রার্থনায় সামিল হন মুখ্যমন্ত্রী।
রাধাষ্টমী মহোৎসব উপলক্ষে কলকাতার বাগবাজারে গৌড়ীয় মঠে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সন্ধ্যায় রাধারানীর দর্শন করে সন্ধ্যারতিতে প্রার্থনায় সামিল হন তিনি। রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে গৌড়ীয় মিশনের উদ্যোগে এবছর ১০৭তম বর্ষে পদার্পণ করেছে রাধাষ্টমী মহোৎসব। সকাল থেকে মঠ প্রাঙ্গনে ভক্তদের ভিড় ছিল। হরিনাম সংকীর্তন ও ধর্মীয় আলোচনা অনুস্থান চলছিল। সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মঠে পৌঁছলে তাঁকে পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সন্ধ্যারতি শেষ করে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামও পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী।
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- রাধে
- বাগবাজার


