CM Suvendu Adhikari | ফিরহাদের পুজোর উদ্বোধনে শুভেন্দু, চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী!

Wednesday, July 1 2026, 5:10 am
CM Suvendu Adhikari | ফিরহাদের পুজোর উদ্বোধনে শুভেন্দু, চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী!
highlightKey Highlights

রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিমের সেই চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী!


রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের প্রথম দুর্গাপুজো। দক্ষিণ কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে অন্যতম রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতার প্রাক্তন মহানাগরিক ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর দুর্গাপুজো। সূত্রের খবর, এ বছর চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! প্রাক্তন মুখ্যমন্ত্রীর রীতি অনুসরণ করে দেবী প্রতিমার চক্ষুদানও করতে পারেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যেই মমতা ব্যানার্জির শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে হাত মিলিয়েছেন ফিরহাদ হাকিম। চেতলা অগ্রণীর তরফ থেকে আগেই জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও একইভাবে দুর্গাপুজো হবে। পালাবদলের জন্যে রীতি-নীতি, ঐতিহ্যেও কোনও খামতি থাকবে না।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File