CM Suvendu Adhikari | কেমন আছেন বুদ্ধজায়া? মীরা ভট্টাচার্যর খবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু!

Saturday, August 22 2026, 3:18 pm
CM Suvendu Adhikari | কেমন আছেন বুদ্ধজায়া? মীরা ভট্টাচার্যর খবর নিতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু!
highlightKey Highlights

মীরাদেবীর চিকিৎসা সংক্রান্ত যে কোনও সাহায্য দরকার হলে তাঁকে যেন জানানো হয়, চিকিৎসকদের সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


সৌজন্যের বিরল নজির। শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার নামী বেসরকারি হাসপাতালে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খোঁজ নিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থ স্ত্রীর। সন্ধ্যা ৭টা ৩৫ নাগাদ তিনি হাসপাতালে পৌঁছন। প্রায় আটটা পর্যন্ত সেখানে ছিলেন। সূত্রের খবর, মীরাদেবীর শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা সংক্রান্ত যে কোনও সাহায্য দরকার হলে তাঁকে যেন জানানো হয়, চিকিৎসকদের সেকথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মীরাদেবীর ঘনিষ্ঠরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File