CM Suvendu Adhikari | প্রাণ-সংশয়ের আশঙ্কা, টার্গেট মুখ্যমন্ত্রী! বুলেটপ্রুফ গাড়িতে চড়ে কলকাতা রওনা শুভেন্দুর
Sunday, August 2 2026, 4:33 pm

Key Highlightsসুরক্ষার কথা মাথায় রেখে দ্রুতই শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ি এল। রবিবার সন্ধ্যায় নিজের বাড়ি কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে সেই গাড়িতে চড়ে কলকাতা রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
শনিবার রাজ্য পুলিশের এসটিএফের আইজি গৌরব শর্মা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া জঙ্গি হামিম মণ্ডল পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত। পাকিস্তানে তার প্রশিক্ষণ হয়েছে। মুখ্যমন্ত্রীর ‘আনগার্ডেড লোকেশন’ চিহ্নিত করার দায়িত্ব পেয়েছিল হামিম। এই তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে তদন্তকারীরা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বৃদ্ধি নিয়ে তৎপর হয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর সুরক্ষার কথা মাথায় রেখে দ্রুতই শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়ির বন্দোবস্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নিজের বাড়ি কাঁথির ‘শান্তিকুঞ্জ’ থেকে সেই গাড়িতে চড়ে কলকাতা রওনা দিলেন মুখ্যমন্ত্রী।


