CM Suvendu Adhikari | সাইবার অপরাধ রোধে প্রতিটি থানায় হেল্পডেস্ক চালুর ঘোষনা মুখ্যমন্ত্রীর!
Thursday, July 2 2026, 3:36 pm

Key Highlightsসাইবার প্রতারিতদের অভিযোগ নিতে প্রতি থানায় বিশেষ সহায়তা কেন্দ্র থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন সাইবার সহায়তা কেন্দ্র চালু করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতি সপ্তাহে জনতার দরবারে সাইবার প্রতারণার শিকার বহু মানুষ অভিযোগ জানাতে আসেন। এমনকী সামাজিক প্রকল্পে ফর্ম ফিলাপ করেছেন, অ্যাকাউন্ট থেকে সামান্য ভাতাটুকুও কয়েক সেকেন্ডে উধাও হয়ে যাচ্ছে। প্রতারণার শিকার প্রান্তিক মানুষরাও। ভারত সরকার ও রাজ্য সরকারের সমন্বয়ে সাইবার হেল্প ডেস্কের সূচনা করে প্রতারিতদের সহায়তা দেওয়া হবে।” এছাড়াও সাইবার অপরাধ রোধে রাজ্যের প্রতিটি থানায় হেল্পডেস্ক চালুর ঘোষণাও করলেন তিনি।
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- মুখ্যমন্ত্রী
- সাইবার ক্রাইম
- সাইবার আইন
- সাইবার অপরাধ বিরোধী
- সাইবার হানা
- পশ্চিমবঙ্গ


