CM Suvendu Adhikari | ‘১০০ কোটির বেশি বিনিয়োগ করলে লাগবে না অনুমোদন! পাওয়া যাবে জমিও! শিল্পায়নের লক্ষ্যে বড় বার্তা শুভেন্দুর
Saturday, July 11 2026, 5:16 pm

Key Highlightsহুগলির ডানকুনিতে লাক্স কোজ়ি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে শিল্পপতিদের জন্য জমির কোনও সমস্যা হবে না।
হুগলির ডানকুনিতে লাক্স কোজ়ি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধনে হাজির হয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে শিল্পপতিদের জন্য জমির কোনও সমস্যা হবে না। এদিন তিনি জানালেন, ‘১০০ কোটি টাকার বেশি যাঁরা বিনিয়োগ করবেন, কোনও পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে অনুমোদন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে। যত দাদাগিরি, হেনস্থা ওই খানে। এই সব বিনিয়োগকারীদের জন্য ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’-এর মধ্যে WBIDC, ল্যান্ড ডিপার্টমেন্ট, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ছাড়পত্র বা প্রয়োজনীয় অনুমোদন দেবে।’ ডাইরেক্ট ল্যান্ড পারচেজ় স্কিমে জমি কিনে হস্তান্তরের আশ্বাস মুখ্যমন্ত্রীর।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- বৈদেশিক বিনিয়োগ
- পশ্চিমবঙ্গ


