Suvendu Adhikari | বাংলাদেশের অশান্তির প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী! হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস

Sunday, November 22 2026, 3:41 pm
Suvendu Adhikari | বাংলাদেশের অশান্তির প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী! হিন্দু শরণার্থীদের পাশে থাকার আশ্বাস
highlightKey Highlights

বাংলাদেশের অশান্তির প্রভাব পশ্চিমবঙ্গেও পড়ছে। এই বিষয়ে আগামিকাল বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।


বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আঁচ পড়েছে সীমান্তে। এই বিষয় নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “বাংলাদেশ নিয়ে আমি উদ্বিগ্ন। এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গেও পড়ছে। এখানে প্রতিক্রিয়া হচ্ছে। আগামীকাল জয়শঙ্করজিকে বিষয়টি জানাব। এ নিয়ে আমি বেশি মন্তব্য করতে পারি না। সীমান্তে কড়া নজরদারি রয়েছে। প্রায় ২ কোটি মানুষের আত্মীয় বাংলাদেশে থাকেন। তাই তাঁরা এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। অমিত শাহজিকে-ও বলব, ৩১ ডিসেম্বর ২০১৪ সময়সীমা বাড়ানোর জন্য।" সরকারি হিসাবে ইতিমধ্যেই ১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি নজরে রাখছেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File