CM Suvendu Adhikari | মিড ডে মিল দেবে ইসকন, পাতে থাকবে ডিম-ও, রাজ্যের সরকারি স্কুলগুলি নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর
Wednesday, July 29 2026, 2:19 pm

Key Highlightsরাজ্য সরকার ও ইসকনের বক্তব্য ছিল, ডিম ছাড়াও অন্য নিরামিষ খাবার থেকেও প্রোটিন পাওয়া যায়। এই নিয়ে বিতর্কের মাঝে এবার আলাদা করে পড়ুয়াদের পাতে ডিম দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
কলকাতা পুরসভার স্কুলগুলিতে মিড ডে মিল দেওয়ার দায়িত্ব পেয়েছে ইসকন। ১লা আগস্ট থেকে কলকাতার একটি বড় অংশের স্কুলগুলিতে পাইলট প্রোজেক্টের মাধ্যমে মিড ডে মিল দেওয়ার কাজ শুরু হবে। নিরামিষ খাবারে বাচ্চাদের প্রোটিনের ঘাটতি পূরণ হবে কী করে? এই প্রশ্ন উঠতেই এবার নয়া ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “স্কুলগুলিতে শুদ্ধ, প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবে ইসকন। তার বাইরে এসএইজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে দেওয়ার ব্যবস্থা করছি। যাতে ছাত্রছাত্রীদের প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি।” উল্লেখ্য, হাই স্কুল ও আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল ১০ টাকা। প্রাইমারিতে ছিল ৬ টাকা ৭৮ পয়সা। এবার থেকে প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রেও পড়ুয়া পিছু মিড ডে মিলের জন্য বরাদ্দ ১০ টাকা করা হয়েছে।


