Suvendu Adhikari | বন্ধ রেল পরিষেবা, শিলিগুড়িতে আটকে পড়া যাত্রীদের জন্যে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর!
Friday, September 4 2026, 3:13 pm

Key Highlightsশুক্রবার পর্যটন দপ্তরের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পর্যটকদের থাকার ব্যবস্থা করার পাশপাশি বিকল্প পরিষেবার জন্য বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে।
ফারাক্কায় ধসের জেরে বন্ধ উত্তরবঙ্গের রেল পরিষেবা। এর জেরে ভোগান্তি পর্যটকদের। এবার শিলিগুড়িতে আটকে থাকা পর্যটকদের জন্যে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। শুক্রবার পর্যটন দপ্তরের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আটকে থাকা সমস্ত ট্রেনের যাত্রীদের মধ্যে খাবার প্যাকেট এবং পানীয় জল বিতরণ করা হচ্ছে। রাতে যাত্রীদের থাকার জন্য সরকারি আবাসন, প্রয়োজনে হোটেল বা বাণিজ্যিক লজ ভাড়া করে বিনামূল্যে থাকার ব্যবস্থা করতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। সাময়িক স্বস্তিতে পর্যটকেরা।


