Suvendu Adhikari | রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, খুলছে ক্যান্সার হাসপাতালও! একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর
Friday, November 27 2026, 8:20 am

Key Highlightsঅন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
অন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন শুভেন্দু বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচলাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।” তিনি আরও জানালেন, বাংলায় ক্যানসার ও দূরারোগ্য রোগের দামি ওষুধ সস্তায় পাওয়ার জন্য অমৃত মেডিসিন সেন্টার খোলা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা, বাংলায় গড়ে উঠবে আরও ৪ মেডিক্যাল কলেজ। ইতিমধ্যেই যার অর্থ বরাদ্দও করা হয়েছে।
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- ক্যান্সার
- বেসরকারি হাসপাতাল


