Suvendu Adhikari | রাজ্যের পাঠানো গুন্ডাদমন বিলে অসম্মতি রাষ্ট্রপতির, কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?

Friday, September 25 2026, 3:47 pm
Suvendu Adhikari | রাজ্যের পাঠানো গুন্ডাদমন বিলে অসম্মতি রাষ্ট্রপতির, কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
highlightKey Highlights

শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আইনি সংস্থান দেখেই গুন্ডাদমনে বিল কার্যকর করার পথে এগোবে রাজ্য।


কেন্দ্রীয় আইনের সঙ্গে সংঘাত থাকায় রাজ্যের গুন্ডাদমন বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে বলেন, ‘গুন্ডাদমন আইন আরও চারটি রাজ্যে আছে। আমরা আইনি পথেই কাজ করব। অসুবিধা কিছু হবে না।’ এরপরই রাজ্য সরকারকে কটাক্ষ করলেন তৃণমূূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক এক্স হ্যান্ডলে লিখলেন, ‘পোস্টারে ডবল ইঞ্জিন, কাজে রিভার্স গিয়ার! হোমওয়ার্ক ফেরত, সংশোধনের নির্দেশ।’ পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, ‘যে যা বলছে, বলতে দিন! গুন্ডারা এখন ভয় পেয়েছে, তাই এ সব বলছে। বাকিটা আমরা বুঝে নেব। গুন্ডারা যাতে ভয়ে থাকে, জেলে যায়, রাজ্য সরকার তার ব্যবস্থা করবে। এখনও পর্যন্ত যা বলেছি, তা-ই হয়েছে। তা-ই হবেও।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File