CM Suvendu Adhikari | বঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারতের কার্ড, জুলাইতেই কার্ড হাতে পাবেন উপভোক্তারা, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Thursday, May 28 2026, 3:54 am
CM Suvendu Adhikari | বঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারতের কার্ড, জুলাইতেই কার্ড হাতে পাবেন উপভোক্তারা, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

আগামী জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হাতে পেতে চলেছেন উপভোক্তারা।


বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, আগামী জুলাই মাস থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড হাতে পেতে চলেছেন উপভোক্তারা। বুধবার শুভেন্দু জানালেন, “আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারব। আগামী ৮ তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মউ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করেছি। ৯৭৬ কোটি টাকা এ বছরে আমরা স্যাংশন পেয়ে গিয়েছি।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File