CM Suvendu Adhikari-Humayun Kabir | মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হুমায়ুন কবীরের, ফেসবুকে খোলসা করলেন নওদার বিধায়ক

Wednesday, August 5 2026, 5:46 pm
CM Suvendu Adhikari-Humayun Kabir | মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হুমায়ুন কবীরের, ফেসবুকে খোলসা করলেন নওদার বিধায়ক
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন নওদার বিধায়ক হুমায়ুন। তিনি ফেসবুকে ছবি পোস্ট করে লেখেন যে এটি সৌজন্যমূলক সাক্ষাৎ।


বুধে কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। ফেসবুকে ছবি পোস্ট করে বিধায়ক লেখেন যে এটি 'সৌজন্যমূলক' সাক্ষাৎ। সূত্রের খবর, এই বৈঠকে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন এবং এলাকার মানুষের দীর্ঘদিনের কিছু দাবি ও সমস্যা নিয়ে কথা হয়েছে। কী কী সেই দাবি? প্রথমত, নওদা বিধানসভার চাষিদের জন্য একটি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত হিমঘর (Cold Storage) নির্মাণের আবেদন করেন। দ্বিতীয়, রেজিনগর বিধানসভার মানুষের দীর্ঘদিনের যাতায়াতের সুবিধার জন্য ভাগীরথী নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ। বিধায়ক জানিয়েছেন, ​মুখ্যমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সমস্ত বিষয়গুলি শুনেছেন। জেলার উন্নয়নের জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File