Suvendu Adhikari | নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের! বাংলায় বড়ো বিনিয়োগের আশা

Wednesday, July 8 2026, 4:07 pm
Suvendu Adhikari | নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের! বাংলায় বড়ো বিনিয়োগের আশা
highlightKey Highlights

আগামী ১১ জুলাই হুগলির ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতেই নবান্নে আসেন অশোক কুমার টোডি।


রাজ্যে পালাবদলের পরই বাংলায় বড় বিনিয়োগ নিয়ে আশাবাদী রাজ‍্যবাসী। কিছুদিন আগে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছিলেন, চলতি মাসেই রাজ্যে দুটি বড় শিল্প প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু হবে। ১১ জুলাই ডানকুনিতে লাক্স ইন্ডাস্ট্রিজের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস এবং ১৮ জুলাই মেজিয়ায় শ্যাম স্টিলের কারখানা সম্প্রসারণের সূচনা হওয়ার কথা রয়েছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আসলেন লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অশোক কুমার টোডি। সূত্রের খবর, বৈঠকে রাজ্যে সংস্থার নতুন বিনিয়োগ এবং ডানকুনির সম্প্রসারণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File