CM Suvendu Adhikari | নন্দীগ্রাম ও রেজিনগর, দুটি আসনেই বিপুল ভোটে জিতবে বিজেপি! পূর্বাভাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Tuesday, October 6 2026, 5:34 pm

Key Highlightsরেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারও ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবেন বলে আশাবাদী শুভেন্দু অধিকারী।
উপনির্বাচন শেষে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন শেষে মুখ্যমন্ত্রী এদিন জানান, নন্দীগ্রামে জয়ী প্রার্থীর মার্জিন গত নির্বাচনের তুলনায় বৃদ্ধি পাবে। রেজিনগরে বিজেপির সংখ্যালঘু মহিলা ও যুবকদের সমর্থন পাওয়ার আশা রয়েছে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথ ৫-৬ গুণ বেশি মার্জিনে জিতবেন। রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারও ১ লক্ষ ২০ হাজারের বেশি ভোট পাবেন বলে আশাবাদী তিনি। তাঁর কথায়, “নন্দীগ্রামে সিপিআই এক-দেড় হাজার ভোট পাবে কি না সন্দেহ আছে। রেজিনগরে সিপিএম নোটার নিচেও থাকতে পারে। দুই জায়গাতেই বামেদের কোনও অস্তিত্ব ছিল না। একই অবস্থা তৃণমূলেরও।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজনীতিবিদ
- শুভেন্দু অধিকারী
- নন্দীগ্রাম
- উপনির্বাচন


