CM Suvendu Adhikari | প্রতিটা মহকুমায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’, অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা- ঘোষণা মুখ্যমন্ত্রীর
Thursday, July 2 2026, 3:35 pm

Key Highlightsএ দিন নবান্ন থেকে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি থানায় এই হেল্প ডেস্ক থাকবে বলে জানানো হয়েছে।
অভয়া কাণ্ডের পরে রাজ্যের আইন-শৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ দিন নবান্ন থেকে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি থানায় এই হেল্প ডেস্ক থাকবে বলে জানানো হয়েছে। প্রতিটি হেল্প ডেস্ক-এ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ আধিকারিকরা থাকবে। যে কোনো রকম সমস্যার কথা যাতে নিঃসঙ্কোচে বলতে পারেন সেজন্যেই এই প্রকল্পের কর্মসূচির করা হলো। সূত্রের খবর, প্রাথমিক ভাবে, ৫০০টি থানায় এই হেল্প ডেস্ক চালু করা হচ্ছে।
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- নিরাপত্তা
- নিরাপত্তাবাহিনী
- পুলিশি নিরাপত্তা
- নারী সুরক্ষা
- নারী
- শহর কলকাতা


