CM Suvendu Adhikari | হাওড়ায় বিজেপি কর্মী-কে ‘খুন’, অভিযোগের তীর তৃণমূলের দিকে, CID তদন্তের নির্দেশ শুভেন্দুর

Friday, June 19 2026, 2:05 pm
CM Suvendu Adhikari | হাওড়ায় বিজেপি কর্মী-কে ‘খুন’, অভিযোগের তীর তৃণমূলের দিকে, CID তদন্তের নির্দেশ শুভেন্দুর
highlightKey Highlights

হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দে-কে ‘খুন’ করেছে তৃণমূল। ওই ঘটনার তদন্তভার এবার দেওয়া হল সিআইডি-কে।


হাওড়ায় বিজেপি কর্মী প্রশান্ত দে-কে খুনের ঘটনায় এবার তৃণমূলকে কাঠগড়ায় তুললো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, ওই কর্মী খুনের তদন্তভার দেওয়া হবে সিআইডি-কে। মৃতের পরিবারকে রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রীর তহবিল থেকে আরও ৫ লক্ষ টাকা সাহায্যের কথা বলা হয়েছে। বুধবার গভীর রাতে হাওড়ার বাগনানের সন্তোষপুর এলাকায় খুন হন বিজেপি কর্মী। তিনি বাগনান ৫ নম্বর মণ্ডলের ১৯৭ নম্বর বুথের সহ-সভাপতি ছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File