Suvendu Adhikari | 'ডোমেস্টিকে বাধ্যতামূলক হচ্ছে না স্মার্ট মিটার'- বিধানসভায় বামেদের বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Wednesday, July 22 2026, 3:15 pm

Key Highlightsডোমেস্টিকে বাধ্যতামূলক হচ্ছে না স্মার্ট মিটার। বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
বুধবার বিধানসভায় দাঁড়িয়ে বাজেটের জবাবি ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে স্মার্ট মিটার নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। এদিন তিনি বললেন, ”একটা কথা শুনলে বামপন্থীদের হাওয়া বেরিয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ভারত সরকার ডোমেস্টিকের ক্ষেত্রে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক করছে না।” উল্লেখ্য, স্মার্ট মিটার বন্ধের দাবিতে কলকাতা-সহ গোটা রাজ্যে একাধিকবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে বাম-এসইউসিআই। এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন স্মার্ট মিটার লাগানো এ লাগানো পুরোটাই ঐচ্ছিক।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- স্মার্ট কার্ড
- বৈদ্যুতিন এপিক কার্ড
- বিদ্যুৎ বন্টন
- বিদ্যুৎ
- শুভেন্দু অধিকারী


