CM Suvendu Adhikari | জমি জেহাদ-লাভ জেহাদীদের বিরুদ্ধে কঠোর আইন!- কড়া ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Friday, June 26 2026, 3:54 pm

Key Highlightsঅভিন্ন দেওয়ানি বিধির পাশাপাশি জমি জেহাদ, লাভ জেহাদ, জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে কঠোর আইন আনতে চলেছে রাজ্য সরকার।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানে জেহাদীর প্রসঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি বলেন, “চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে এই সব হবে না। জমি জেহাদ, লাভ জেহাদীদের বিরুদ্ধে কঠোর আইন আনা হবে। যারা অনুপ্রবেশকারী তাদের হোল্ডিং সেন্টারে রেখে যেখান থেকে এসেছিল সেখানে পাঠানো হচ্ছে।” তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদের ভূমিতে রাষ্ট্রবিরোধী কাজ হবে না। যারা অপারেশন সিঁদুরকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগাঁও হামলার প্রতিবাদ করে না। বাংলার ভূমিতে তাদের জায়গা হবে না। অনুপ্রবেশকারীদের হোল্ডিং স্টেশনে রাখা হচ্ছে। যেখান থেকে এসেছেন সেখানে পাঠানো হবে।”
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- লাভ জেহাদ
- মুখ্যমন্ত্রী


