Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন সাংবাদিকরাও! মিলবে পেনশন! নবান্ন থেকে বড়ো ঘোষণা শুভেন্দুর
Tuesday, September 1 2026, 8:01 am

Key Highlightsসাংবাদিকদের স্বাস্থ্যবিমা ও পেনশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে একাধিক ঘোষণা করেন তিনি।
মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে সাংবাদিকদের স্বাস্থ্যবিমা ও পেনশন নিয়ে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এদিন তিনি বলেন, ‘আগের সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে রাজ্যের ১৭০০ হাসপাতালে চিকিৎসার সুযোগ পেতেন সাংবাদিকরা। বর্তমানে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্পে রাজ্যের ১৯০০ হাসপাতালে (সরকারি ও বেসরকারি মিলিয়ে) সাংবাদিকরা চিকিৎসার সুযোগ পাবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন।’ যাঁদের নাম আয়ুষ্মান ভারতে নথিভুক্ত আছে তাঁদের আলাদা করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার কার্ড নিতে হবে না। দেশের ৩৮ হাজার হাসপাতাল ও প্রাইভেট হাসপাতালে মিলবে চিকিৎসার সুযোগ।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- স্বাস্থ্য বীমা
- স্বাস্থ্য
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- চিকিৎসা
- শুভেন্দু অধিকারী
- সাংবাদিক
- পশ্চিমবঙ্গ
- মিডিয়া


