CM Suvendu Adhikari | চা শ্রমিকদের জন্যে পুজোর উপহার, মিলবে ৫০ কেজি চাল, ৫ হাজার টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর

Wednesday, October 14 2026, 2:13 pm
CM Suvendu Adhikari | চা শ্রমিকদের জন্যে পুজোর উপহার, মিলবে ৫০ কেজি চাল, ৫ হাজার টাকা! ঘোষণা মুখ্যমন্ত্রীর
highlightKey Highlights

যাঁরা এখনও কর্মহীন সেই শ্রমিকদের পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল ও ৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।


২০২৩ সালের জানুয়ারি থেকে উত্তরবঙ্গের ২১টি চা-বাগান বন্ধ রয়েছে, যার ফলে ১৯,৫২৪ জন শ্রমিক কর্মহীন। পুজোর প্রাক্কালে এবার চা শ্রমিকদের জন্যে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানালেন, যে কর্মীদের বয়স ৬০ বছরের কম এবং চা বাগানের বন্ধের জন্য কর্মহীন তাঁদের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। উৎসবের মরশুমে অতিরিক্ত ৫০ কেজি চালও দেওয়া হবে তাঁদের। তিনি বলেন, “মানবিক সরকারের পক্ষ থেকে ছোট পদক্ষেপ। ১৯ হাজার ৫২৪ জনের অ্যাকাউন্টে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরিবার পিছু ৫০ কেজি চাল পাবেন তাঁরা। এঁরা বেতনই পাচ্ছেন না, বোনাসের প্রশ্ন নেই। তাই সরকার এই পদক্ষেপ নিল।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File