Suvendu Adhikari | দিঘা-শংকরপুরে বিপর্যয় মোকাবিলা দল, মৎস্যজীবীদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Sunday, July 26 2026, 2:09 pm
Suvendu Adhikari | দিঘা-শংকরপুরে বিপর্যয় মোকাবিলা দল, মৎস্যজীবীদের নিরাপত্তায় একগুচ্ছ পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

সমুদ্রে মৎস্যজীবীদের সুরক্ষায় কোস্ট গার্ডের সাহায্য নেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে তৎপর রাজ্য সরকার। গভীর সমুদ্রে মৎস্যজীবীদের সুরক্ষায় কোস্ট গার্ডের সাহায্য নেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই দুর্ঘটনার পর ট্রলারগুলোতে 'টু ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার' মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে মৎস্য দপ্তর। ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত নজরদারিতে সক্ষম এই ট্রান্সপন্ডার মেশিনের সাহায্যে মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ ও তথ্য সরবরাহ সহজ হবে। গত ২ জুলাই, শংকরপুর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ট্রলার ডুবে নিখোঁজ হন ১৫ জন। এখনও পর্যন্ত ১১ জনের দেহ উদ্ধার হয়েছে। আজ, রবিবার মৃতদের পরিবারগুলিকে পাঁচ লাখ টাকা করে অর্থসাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই তিনি জানালেন বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং কোস্টাল থানাগুলিকেও আরও উন্নত করার প্রচেষ্টা নেওয়া হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File