CM Suvendu Adhikari | ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালুর ঘোষণা, মিলবে নিরামিষ খাবারও! ঘোষণা মুখ্যমন্ত্রীর
Monday, November 23 2026, 4:03 pm

Key Highlightsনারী ক্ষমতায়ন বা স্বশক্তিকরণে জোর দিয়ে নতুন করে আরও ৫০০টি ‘মা আহার’ ক্যান্টিন চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
সোমবার সন্ধ্যায় নিউটাউন মেলা মাঠে রাজ্য স্তরের গৌরী মেলার উদ্বোধনে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই মা ক্যান্টিন নিয়ে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ‘‘স্বনির্ভর গোষ্ঠী দ্বারা পরিচালিত বর্তমানে রাজ্যজুড়ে ৫০০টি মা আহার ক্যান্টিন চালু রয়েছে। সেখানে অতিরিক্ত ১৩৪ কোটি টাকা বরাদ্দে সপ্তাহে দু’দিন মাছের ব্যবস্থা করেছি। ৫ টাকায় মানুষ খাবার খান। শীঘ্রই আরও ৫০০টি মা আহার চালু হবে।’’ মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা, ‘‘বৈষ্ণব সমাজের কথা মাথায় রেখে মা আহার ক্যান্টিনে নিরামিষ খাদ্য বা সাত্ত্বিক আহার ক্যান্টিন চালু হবে। মাছ এবং ডিম দিয়ে যে বর্তমান ব্যবস্থা আছে তার পাশাপাশি সেখানে অতিরিক্তভাবে সাত্ত্বিক আহারও মিলবে। রাজ্যে প্রথম বারাসাত থেকে তা শুরু হবে।’’
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- ক্যান্টিন
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


