CM Suvendu Adhikari | হাওড়া পুরসভায় ডিলিমিটেশন নিয়ে মামলা দায়ের, কী অভিযোগ সিপিএম প্রার্থীর?

Thursday, November 12 2026, 5:28 pm
CM Suvendu Adhikari | হাওড়া পুরসভায় ডিলিমিটেশন নিয়ে মামলা দায়ের, কী অভিযোগ সিপিএম প্রার্থীর?
highlightKey Highlights

ইমতিয়াজ জানান, হাওড়া পুরনিগমের আইন অনুযায়ী, বোর্ড না থাকলে এভাবে আচমকা ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে ডিলিমিটেশন করা যায় না।


বৃহস্পতিবার সকালে হাওড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন কলকাতার মতো হাওড়াতেও ভোট না হলে কো-অর্ডিনেটর বসানো হবে। এবার হাওড়া পুরসভায় ওয়ার্ড ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ ইমতিয়াজ আহমেদ। তিনি অভিযোগ করেছেন, নিয়ম লঙ্ঘন করে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড থেকে ৬৮টি ওয়ার্ড বাড়ানোর কাজ করা হয়েছে। জনসংখ্যার বিন্যাসের ভিত্তি নেওয়া হয়নি। বেআইনিভাবে ডিলিমিটেশন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। এদিন ইমতিয়াজ বলেন, “কোনও নিয়ম মানা হচ্ছে না। আগের সরকার হাওড়া, বালিকে এক করে ফের আলাদা করল। তারপর নতুন সরকার আসন পুনর্বিন্যাসে নিয়ম মানছে না। আমরাও চাই ভোট হোক।” আগামী সপ্তাহে মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File