Suvendu Adhikari | রাজ্যে RSS-এর পরিচালনায় খুলবে ১০০০টি স্কুল! বড়ো ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Friday, September 4 2026, 3:44 pm
Suvendu Adhikari | রাজ্যে RSS-এর পরিচালনায় খুলবে ১০০০টি স্কুল! বড়ো ইঙ্গিত মুখ্যমন্ত্রী শুভেন্দুর
highlightKey Highlights

আরএসএস-এর শিক্ষা শাখা বিদ্যাভারতীর পরিচালনায় অন্তত ১০০০টি স্কুল গড়ে তোলার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বড়োসড়ো পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার কলকাতার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারে বিদ্যাভারতীর ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নতুন স্কুল তৈরির ঘোষণা করলেন তিনি। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে রাজ্যের প্রতিটি জেলা, পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর শিক্ষা শাখা বিদ্যাভারতীর পরিচালনায় অন্তত ১০০০টি স্কুল গড়ে তোলা হবে। এর পাশাপাশি মাদ্রাসা শিক্ষার জন্য পৃথক প্রশাসনিক ব্যবস্থা না রাখার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File