Suvendu Adhikari | বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাদের দুই প্রকল্পে মোট ৪৫০০! পুরনো সরকারের ‘ওয়েটিং লিস্ট’বাতিলের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!

Monday, September 7 2026, 4:05 pm
Suvendu Adhikari | বিশেষ ক্ষমতাসম্পন্ন মহিলাদের দুই প্রকল্পে মোট ৪৫০০!  পুরনো সরকারের ‘ওয়েটিং লিস্ট’বাতিলের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
highlightKey Highlights

নবান্নে সামাজিক সুরক্ষা ভাতা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


নবান্নে সামাজিক সুরক্ষা ভাতা নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বয়স বা জাল নথি দেখিয়ে অসৎ উপায়ে বার্ধক্য, দিব্যাঙ্গ কিংবা বিধবা ভাতা নেওয়ার প্রবণতা বন্ধের নির্দেশ দিয়ে তিনি বলেন, “ভাতা দিয়ে সরকার চলতে পারে না।” অযোগ্য প্রাপকদের স্বতঃস্ফূর্তভাবে ভাতা সারেন্ডার করার আহ্বান জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, পূর্বতন সরকারের ভাতার সমস্ত ওয়েটিং লিস্ট বাতিল করা হলো। পরিবর্তে ‘জনকল্যাণ শিবির’ ও ‘আমার সরকার, আমার পাশে’ কর্মসূচিতে আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।পাশাপাশি, আরও ৫০ হাজার নতুন বার্ধক্য ভাতা অনুমোদনের ইঙ্গিত দেন তিনি। এছাড়া দিব্যাঙ্গ নারীদের জন্য অন্নপূর্ণা যোজনায় অতিরিক্ত ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা করে ভাতা ৪,৫০০ টাকা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File