Suvendu Adhikari | NCPI এর পর এবার নব্য তৃণমূল! শুক্রে শুভেন্দুর সঙ্গে বৈঠকে ঋতব্রতরা

Thursday, August 6 2026, 6:24 pm
Suvendu Adhikari | NCPI এর পর এবার নব্য তৃণমূল! শুক্রে শুভেন্দুর সঙ্গে বৈঠকে ঋতব্রতরা
highlightKey Highlights

NCPI এর পর এবার নব্য তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে এবার বৈঠকে নব তৃণমূলের বিধায়করা।


এবার মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নব তৃণমূলের বিধায়করা। আগামিকাল, শুক্রবার বিকেলে এই বৈঠক হতে চলেছে বলে খবর। রাজ্য জুড়ে ভোটার তালিকা সংশোধন ও নাম যাচাই প্রক্রিয়ায় প্রায় ২৭ লক্ষ থেকে ৩২ লক্ষ ভোটারের নাম হয় বাদ পড়েছে, যাচাইয়ের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে হাজার হাজার নাম। সূত্রের খবর, ভোগান্তি দূর করতে স্পেশাল ট্রাইবুনাল আদালত ও ভোটার তালিকার দাবি জানাতেই এই বৈঠক, দাবি নব তৃণমূল সূত্রের। পাল্টা কালীঘাট তৃণমূল শিবিরের নেতা কুণাল ঘোষ বলেন, “যাঁরা এই রাজ্যে বিজেপি পোষিত, যাঁদের ঢাল হিসাবে বিরোধী দল করা হয়েছে। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। দিল্লিতে এমপি’রা। আর এখানে এরা। আসলে বিশ্বাসঘাতকতার প্রতিযোগিতা। SIR নিয়ে সরব হলে হাউজের মধ্যে সরব হোন। একদিনও তো তোলেননি হাউজে। SIR সির্ফ বাহানা। আসলে নিজেদের জন্য যাচ্ছেন।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File