Dumdum School | দমদমে স্কুল ভবনের চারতলা থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের!
Tuesday, November 17 2026, 11:49 am

Key Highlightsস্কুল চলাকালীন চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হলো অষ্টম শ্রেণির এক ছাত্র।
স্কুল চলাকালীন চারতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হলো অষ্টম শ্রেণির এক ছাত্র। মঙ্গলবার সকালে দমদমের যশোহর রোড সংলগ্ন একটি স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আহত তানিস দাস নামে ওই পড়ুয়াকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। স্কুল সূত্রে জানা যায়, চতুর্থ পিরিয়ড শেষ হওয়ার পর হঠাৎই চারতলা থেকে নীচে লাফ দেয় ওই ছাত্র। খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে ওই ছাত্র এমন চরম পদক্ষেপ নিল, তা এখনও স্পষ্ট নয়। স্কুল কর্তৃপক্ষের নিরাপত্তা ও নজরদারি নিয়ে অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক ও প্রশ্ন উঠেছে।
- Related topics -
- শহর কলকাতা
- দমদম
- স্কুল


