Jagaddal | ভোটের শেষ প্রচারের আগেই তৃণমূল-বিজেপির সংঘর্ষ জগদ্দলে, চললো গুলি-বোমাবাজি! গ্রেপ্তার ৪!
Monday, April 27 2026, 7:05 am

Key Highlightsরবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বাংলায় দ্বিতীয় দফার ভোট। তার আগে ভোটের শেষ প্রচারের আগেই ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার জগদ্দলে। রবিবার রাতে জগদ্দল থানার সামনে তৃণমূল ও বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, আটচালা বাগান এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে গুলি চলা, বোমাবাজি সবই হয়েছে। এদিকে ধৃতদের মধ্যে রয়েছেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল রাউত সহ কৌশিক দাস, সিকান্দর প্রসাদ, শ্যামদেব সাউ। এ দিকে গোপাল রাউতকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার ভাটপাড়া থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- রাজনীতি
- রাজনৈতিক
- তৃণমূল কংগ্রেস
- বিজেপি


