CJP | আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার হচ্ছে না, ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র

Key Highlightsআলোচনায় জানানো হয়েছিল, এই ইস্যুতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও FIR করা যাবে না। সেই শর্ত সরকার মানা হচ্ছে না বলে দাবি করল ককরোচ জনতা পার্টি (CJP)।
শনিবার প্রায় দেড়মাসব্যাপী চলা ককরোচদের আন্দোলন শেষ হয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরে ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করেছিল CJP। সংগঠনের দাবি, কেন্দ্রের সঙ্গে তিন দফা আলোচনার পরে আন্দোলন স্থগিত করা হয়েছিল। মূল দাবিগুলি ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে FIR প্রত্যাহার, নতুন করে কোনও ব্যবস্থা না নেওয়া এবং NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা। সংগঠনের দাবি, আন্দোলন প্রত্যাহারের পরেও বিভিন্ন রাজ্যে ছাত্র ও প্রতিবাদীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ, গ্রেপ্তার এবং নজরদারি অব্যাহত রয়েছে। সিজেপি-র মুখপাত্র আশুতোষ রাঙ্কা হুঁশিয়ারি দিয়েছেন, শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর অবিলম্বে প্রত্যাহার না করা হলে এবং ধৃতদের মুক্তি না দেওয়া হলে তারা আন্দোলন পুনরায় শুরু করতে পারে।
- Related topics -
- দেশ
- ককরোচ জনতা পার্টি’
- পুলিশ
- পুলিশ প্রশাসন
- বিক্ষোভ
- দিল্লী
- দিল্লী হাইকোর্ট
- দিল্লী ক্যাপিটালস্
- নয়াদিল্লি
- দিল্লি চলো
- দিল্লি হাইকোর্ট
- দিল্লি পুলিশ
- দিল্লি সরকার


