CJP Ptorest | বুধবার দীপকের বাড়িতে বিশেষ বৈঠক CJP-র নেতাদের, পরবর্তী কর্মসূচির ঘোষণা? কি দাবি দীপকের?

Sunday, August 2 2026, 4:25 pm
CJP Ptorest | বুধবার দীপকের বাড়িতে বিশেষ বৈঠক CJP-র নেতাদের, পরবর্তী কর্মসূচির ঘোষণা? কি দাবি দীপকের?
highlightKey Highlights

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর।


এক মাস ধরে আন্দোলন চলার পরে আপাতত শান্ত রাজধানী দিল্লী। সিজেপি সূত্রে খবর, আন্দোলন থামার পরে সংগঠনের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। এই সময়ে বহু সাধারণ পড়ুয়া এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তাঁদের মতামত এবং বিভিন্ন বিষয়ে প্রস্তাব করেছেন কোর কমিটির সদস্যরা। এই রিপোর্ট নিয়েই আগামী ৫ অগস্ট, বুধবার বৈঠকে বসতে চলেছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র কোর কমিটির সদস্যেরা। সূত্রের খবর, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাড়িতে এই বৈঠক হতে চলেছে। এদিন দীপকে বলেন, ‘শুধু ইনস্টাগ্রামে ক্ষমাপ্রার্থনার বার্তা দিলেই হবে না, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা তুলে নেওয়ার নির্দেশ দিতে হবে। প্রধানমন্ত্রী মোদীর উচিত, সেই সব শিক্ষার্থীর কাছে ক্ষমা চাওয়া, যাঁদের মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে। যাঁরা পেলেট গানে আক্রান্ত। আগে তাঁদের কাছে ক্ষমা চান, তার পর ক্ষমার কথা বলবেন।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File