CJP | আটক অভিজিৎ দিপকে-সহ CJP-র ৩ নেতা! সতর্কতামূলক পদক্ষেপ, দাবি প্রশাসনের

Sunday, October 11 2026, 3:50 am
CJP | আটক অভিজিৎ দিপকে-সহ CJP-র ৩ নেতা! সতর্কতামূলক পদক্ষেপ, দাবি প্রশাসনের
highlightKey Highlights

যন্তর মন্তরে CJP-র প্রস্তাবিত বিক্ষোভের আগে দিল্লি বিমানবন্দরে একটি বিমানের ভিতর থেকে আটক করা হয় CJP নেতা অভিজিৎ ডিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে।


রবিতে যন্তর মন্তরে বিক্ষোভ শুরুর আগেই অভিজিৎ দিপকে-সহ CJP-র ৩ নেতাকে আটক করলো পুলিশ। পুলিশের দাবি, তিন আন্দোলনকারীকে সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, CJP নেতা অভিজিৎ দিপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হতে চলেছে। CJP নেতৃত্বের হয়ে সওয়াল করতে পারেন সিনিয়র অ্যাডভোকেট বৃন্দা গ্রোভারের আইনজীবী দল। এক্স-এ একটি পোস্টে রত্না সিং লিখেছেন, “আজ সকাল ৯টায় অভিজিৎ, আশুতোষ এবং সৌরভকে দিল্লি ক্যান্ট পুলিশের থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হবে। সকালে দিল্লি পুলিশের এক আধিকারিক আমাকে এই তথ্য জানিয়েছেন। CJP-র আইনি বিভাগের প্রধান হিসেবে আমি অন্যান্য আইনজীবীদের সঙ্গে থানায় উপস্থিত থাকব এবং আমাদের হয়ে সওয়াল করব।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File