CJP Protest | জ্ঞানেশের ইস্তফা চেয়ে ১০ অক্টোবর রাজধানীতে আন্দোলনের ডাক ‘আরশোলা’-দের!
Saturday, October 3 2026, 5:54 am

Key Highlightsঅভিজিৎ দীপকে জানিয়ে দিয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ১০ অক্টোবর তাঁরা যন্তর মন্তরে জমায়েত করে প্রতিবাদ করবেন।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে ‘দিল্লি চলো’র ডাক দিলেন ককরোচ জনতা পার্টির আহ্বায়ক অভিজিৎ দীপকে। আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে জমায়েত করে প্রতিবাদ করবেন আরশোলারা। শুক্রবার রাতেই ১০ তারিখের বিক্ষোভ কর্মসূচির কথা ঘোষণা করেছেন অভিজিৎ। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গোটা দেশের আরশোলা বাহিনী মিছিল করে দিল্লি যাবে। ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে তারা। দিল্লি পুলিশ যদি আমাদের আটকানোর চেষ্টা করে, যেখানে আটকাবে, সেটাই হয়ে উঠবে আমাদের যন্তর মন্তর। আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। আমরা মহাত্মা গান্ধীর দেখানো পথেই চলব। আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাঁরা চান, এমন প্রতিটি নাগরিকেরই এতে শামিল হওয়া উচিত।’
- Related topics -
- দেশ
- ককরোচ জনতা পার্টি’
- ভারত


