CJP protest | সারাদেশে ছড়াচ্ছে ‘ককরোচ’দের বিক্ষোভের আঁচ, প্রত্যেকটি রাজ্যের আইনশৃঙ্খলাতে নজর কেন্দ্রের

Thursday, July 23 2026, 5:27 am
CJP protest | সারাদেশে ছড়াচ্ছে ‘ককরোচ’দের বিক্ষোভের আঁচ, প্রত্যেকটি রাজ্যের আইনশৃঙ্খলাতে নজর কেন্দ্রের
highlightKey Highlights

সূত্রের খবর, প্রত্যেকটি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। সমস্তরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিতে।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। সোমবার ককরোচ জনতা পার্টির ডাকে পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সংসদ ভবন অভিযানের ডাক দেন পড়ুয়ারা। সেই প্রতিবাদ মিছিলে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো নানা অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সোম-মঙ্গল-বুধ টানা তিনদিন চলেছে প্রতিবাদ মিছিল। দিল্লির গন্ডি ছড়িয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ। সূত্রের খবর, নড়েচড়ে বসেছে কেন্দ্র। প্রত্যেকটি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। সমস্তরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File