CJP Protest | সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক CJP-র, ১৬-১৭ পার্ক বন্ধের ঘোষণা প্রশাসনের

Friday, October 16 2026, 4:18 am
CJP Protest | সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক CJP-র, ১৬-১৭ পার্ক বন্ধের ঘোষণা প্রশাসনের
highlightKey Highlights

দিল্লি পুলিশের DCP PRO নেহা যাদব সাধারণ মানুষকে BNSS-এর ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোনও জমায়েতে অংশ না নেওয়ার আবেদন জানিয়েছেন।


১৬ অক্টোবর বিকেল ৫টায় দিল্লির সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচির ডাক দিয়েছে CJP। এই কর্মসূচিকে ঘিরে সতর্কবার্তা জারি দিল্লি পুলিশের। নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC) জানিয়েছে প্রশাসনিক কারণে ১৬ ও ১৭ অক্টোবর সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে সেন্ট্রাল পার্ক। দিল্লি পুলিশের DCP PRO নেহা যাদব জানিয়েছে, BNSS-এর ১৬৩ ধারায় জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কোনও জমায়েতে অংশ নিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। মিছিলের জেরে বিকেল ৩টে থেকে রাজধানীর ২১টি গুরুত্বপূর্ণ রাস্তা ও সংলগ্ন এলাকায় যান চলাচলে প্রভাব পড়তে পারে, জানিয়েছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File