CJP Protest | 'প্রতিশ্রুতির সঙ্গে কোনো মিল নেই'- বিক্ষোভকারীদের মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ ঠিক নয়! ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Wednesday, July 29 2026, 4:07 am

Key Highlightsককরোচদের অভিযোগ, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল দেশের সব প্রান্তে বিক্ষোভকারীদের উপর হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু সেই সমঝোতাকে সম্মান করা হচ্ছে না।
নিট প্রশ্নফাঁস মামলায় ককরোচদের বিক্ষোভে উত্তাল হয়েছিল রাজধানী। বাধ্য হয়ে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বেশ কয়েকটি শর্তের বিনিময়ে বিক্ষোভ তোলেন ছাত্ররা। তাঁদের মধ্যে একটি ছিল, দেশের সব প্রান্তে বিক্ষোভকারীদের উপর হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, অপরাধের ইতিহাস নেই, এমন নাবালক বিক্ষোভকারীদের ছেড়ে দেওয়া হবে। তবে অপরাধের ইতিহাস থাকলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতীতের মামলা চালিয়ে যাওয়া যাবে। এরপরই সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান, “সুপ্রিম কোর্ট এখন বলছে যাঁদের বিরুদ্ধে এফআইআর রয়েছে, তা প্রত্যাহার করা হবে না। সরকার আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে সেটার সঙ্গে এই পর্যবেক্ষণের কোনও মিল নেই।” দাবি পূরণ না হলে ফের দেশজুড়ে আন্দোলন হবে, হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির।


