CJP | সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন খারিজ, তদন্ত ক্রাইম ব্রাঞ্চের হাতে!

Tuesday, October 20 2026, 6:59 am
CJP | সিজেপির দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন খারিজ, তদন্ত ক্রাইম ব্রাঞ্চের হাতে!
highlightKey Highlights

দিল্লির যন্তর মন্তরে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন খারিজ করল আদালত।


দিল্লির যন্তর মন্তরে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার জামিন খারিজ করল আদালত। সোমবার মন্দির মার্গ আদালত তাঁদের জেল হেফাজতের মেয়াদ আরও দু’দিন বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত করেছে। একই সঙ্গে আদালতের ভর্ৎসনার মুখে পড়েন দুই নেতা।পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড টপকে যন্তর মন্তরে ঢুকে তেরঙ্গা ওড়ানোর অভিযোগে গত সপ্তাহে তিহাড় জেলে বন্দি হন তাঁরা। এই চাঞ্চল্যকর মামলার তদন্তভার এখন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে জামিন খারিজের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File