CJP | CJP-তে বড়সড় ভাঙন? পৃথক দল গড়ার ডাক দিলেন মণীশ ব্রহ্মভট্ট! কী বললেন অভিজিৎ?
Friday, September 4 2026, 5:22 am

Key Highlightsঅরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির স্বার্থে সংগঠন চালনার অভিযোগ তুলে দল ছাড়লেন সদস্য মণীশ ব্রহ্মভট্ট।
আন্দোলনের সাফল্যের পরেই ককরোচ জনতা পার্টিতে (CJP) বড়সড় ভাঙন। অরবিন্দ কেজরিওয়াল ও আম আদমি পার্টির স্বার্থে সংগঠন চালনার অভিযোগ তুলে দল ছাড়লেন সদস্য মণীশ ব্রহ্মভট্ট। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে তিনি ‘ককরোচ জনতা পার্টি-ডেমোক্র্যাটিক’ (CJP-D) নামে নতুন গোষ্ঠী গড়ার কথা ঘোষণা করেন। মণীশের দাবি, রাজপথের লড়াইয়ে থাকা সাধারণ আন্দোলনকারী, তরুণ, মহিলা ও সংখ্যালঘুদের বঞ্চিত করে ১২ সদস্যের কমিটিতে আপ-ঘনিষ্ঠদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন CJP-র অভিজিৎ দীপক। কেজরীওয়ালের সঙ্গে সমঝোতার কথা অস্বীকার করে তিনি জানান, CJP কোনও রাজনৈতিক দলের 'বি টিম' নয়, এটি শুধুই শিক্ষার্থীদের ‘এ টিম’।
- Related topics -
- দেশ
- ভারত
- রাজনীতি
- রাজনৈতিক
- ককরোচ জনতা পার্টি’


