CJP | নিষেধ অমান্য করে যন্তর মন্তরে বিক্ষোভ! সৌরভ, আশুতোষ, অজিঙ্কে-সহ CJP-র ৩ নেতাকে সতর্কতামূলক গ্রেপ্তার পুলিশের
Wednesday, October 14 2026, 3:32 am

Key Highlightsনিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গেট টপকে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক শিন্ডেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
নিষেধাজ্ঞা সত্ত্বেও যন্তর মন্তরে গেট টপকে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা, অজিঙ্ক শিন্ডেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগে মঙ্গলবারই CJP-র নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে আটক করেছিল দিল্লি পুলিশ। বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। সিজেপির তরফে সোশ্যাল মিডিয়া পোস্টে তিন নেতার গ্রেফতারির খবর জানিয়েছেন দলের লিগ্যাল হেড। বুধবার ভোরে CJP-র লিগ্যাল টিমের প্রধান রত্না সিং একটি এক্স পোস্টে বলেছেন, ‘দিল্লি পুলিশ সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং অজিঙ্ক শিন্ডেকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার যন্তর মন্তরে ঢোকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।’ অনুপ্রবেশ (Trespassing), বন্ড ভায়োলেশন, সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।


