CJP | আশুতোষ-সৌরভরা জেলে, দিল্লিতে প্রতিবাদ পদযাত্রার ডাক ককরোচদের!
Wednesday, October 14 2026, 3:10 pm

Key Highlightsঅভিজিৎ দীপকে বুধবার জানিয়েছেন, এবার দেশপ্রেমিকরা পথে নামুন জাতীয় পতাকা হাতে নিয়ে। দিল্লির বুকে বিরাট পদযাত্রা হবে ককরোচদের।
যন্তরমন্তরে অনুপ্রবেশের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ককরোচ জনতা পার্টির দুই নেতা, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। ৫ দিন জেলে থাকতে হবে তাঁদের। এই ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বুধবার দীপকে জানালেন, “সৌরভ এবং আশুকে জেলে ভরা হয়েছে স্রেফ তেরঙ্গা ওড়ানোর জন্য। তাই সমস্ত দেশপ্রেমিক, যাঁরা তেরঙ্গাকে ভালোবাসেন তাঁদের আহ্বান জানাই পথে নামার জন্য। আগামী ১৬ অক্টোবর বিকেল ৫টায় সকলে কনট প্লেসে আসুন। আমরা দেখিয়ে দেব, তেরঙ্গা ওড়ানো কোনও অপরাধ নয়।” এক্স হ্যান্ডেলে দীপকে লিখেছেন, ‘দোষ শুধু তেরঙ্গা ওড়ানো। হিম্মত থাকলে মোদিজি, এমার্জেন্সি ঘোষণা করুন।’
- Related topics -
- দেশ
- নয়াদিল্লি
- দিল্লি সরকার
- দিল্লি পুলিশ
- দিল্লি হাইকোর্ট
- শহর কলকাতা
- ককরোচ জনতা পার্টি’
- বিক্ষোভ


