CJP Protest | যন্তর-মন্তরেই আন্দোলনের দাবিতে অনড় সিজেপি, পুলিশকে দেওয়া হলো ২৪ ঘণ্টার আল্টিমেটাম!
Monday, October 12 2026, 12:38 pm

Key Highlightsদিল্লির যন্তর-মন্তরেই শান্তিপূর্ণ আন্দোলনের দাবিতে অনড় রইল ককরোচ জনতা পার্টি (CJP)।
দিল্লির যন্তর-মন্তরেই শান্তিপূর্ণ আন্দোলনের দাবিতে অনড় রইল ককরোচ জনতা পার্টি (CJP)। সোমবার সিজেপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে পুলিশের সঙ্গে বৈঠক করে এবং আন্দোলন পরিচালনার জন্য নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারণের দাবি জানায়। সংগঠনের শীর্ষ নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানোর অধিকার সকলের রয়েছে। পুলিশকেই আন্দোলনের দিনক্ষণ ঠিক করে দিতে হবে এবং এর জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ পদক্ষেপ না করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সিজেপি নেতৃত্ব। উল্লেখ্য, এর আগে তিন শীর্ষ নেতাকে আটক করা হলেও আন্দোলনের রাস্তা থেকে পিছু হটতে নারাজ তাঁরা।
- Related topics -
- দেশ
- ভারত
- দিল্লি পুলিশ
- নয়াদিল্লি
- ককরোচ জনতা পার্টি’


