Abhijit Dipke | ‘কারচুপির অভিযোগ তুলেও ভোটে লড়াই কী ভাবে?’ বিরোধীদের বিরুদ্ধে প্রশ্ন তুলে গান্ধী জয়ন্তীতে আন্দোলনে নামার হুঁশিয়ারি CJP-র প্রতিষ্ঠাতা দীপকের!
Friday, September 25 2026, 9:58 am

Key Highlightsনির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তোলার পাশাপাশি ভোটে অংশ নেওয়া নিয়ে বিরোধী দলগুলিকে কড়া ভাষায় বিঁধলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তোলার পাশাপাশি ভোটে অংশ নেওয়া নিয়ে বিরোধী দলগুলিকে কড়া ভাষায় বিঁধলেন ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর মতে, ‘ফিক্সড ম্যাচ’-এর অভিযোগ তুলে আবার সেই খেলাতেই অংশ নেওয়া আসলে কারচুপির ব্যবস্থাকেই বৈধতা দেওয়া।শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে দীপকে প্রশ্ন তোলেন, অভিযোগ যদি সত্যি হয়, তবে বিরোধীরা কেন এই নির্বাচনে অংশ নিয়ে সেই ব্যবসাকে স্বীকৃতি দিচ্ছেন? একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। ২৬ সেপ্টেম্বরের মধ্যে সিইসি পদত্যাগ না করলে ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে মুম্বই থেকে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন CJP নেতা।
- Related topics -
- দেশ
- ভারত
- ককরোচ জনতা পার্টি’


