Civic Volunteers | তিন মাস অন্তর সিভিক ভলান্টিয়ারদের কাজের মূল্যায়ন করবে লালবাজার! চলবে কড়া নজরদারি
Sunday, September 20 2026, 2:41 pm

Key Highlightsনতুন আচরণবিধিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, সিভিকদের কাজের উপর এ বার নজরদারি চলবে। তিন মাস অন্তর তাঁদের কাজের মূল্যায়নও হবে।
এবার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারদের নতুন আচরণবিধি নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো লালবাজার। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা স্বাক্ষরিত সেই নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে প্রতি তিন মাস অন্তর সিভিক ভলান্টিয়ারদের কাজের মূল্যায়ন হবে। আচরণবিধিতে জানানো হয়েছে, সিভিক ভলান্টিয়ারদের রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খতিয়ে দেখবে। দায়িত্বে গাফিলতি, শৃঙ্খলাভঙ্গ, ফৌজদারি মামলায় জড়িয়ে পড়া, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা, যে কোনও ধরনের দুর্নীতি বা চাঁদা আদায় এবং জনসাধারণের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সিভিককে সাসপেন্ড বা বরখাস্ত করা হতে পারে, জানিয়েছে প্রশাসন।
- Related topics -
- রাজ্য
- সিভিক ভলান্টিয়ার
- কলকাতা পুলিশ
- লালবাজার
- পুলিশ
- রাজ্য পুলিশ


