Baruipur Case | বারুইপুরে এনকাউন্টার ঘটনার তদন্তে এবার সিআইডি! শুরু হয়েছে বিচারবিভাগীয় তদন্তও!
Thursday, July 9 2026, 10:58 am

Key Highlightsবারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের এনকাউন্টারে মৃত্যুর ঘটনার তদন্ত করবে সিআইডি। ইতিমধ্যে এই ঘটনায় শুরু হয়েছে বিচারবিভাগীয় তদন্ত। এবার এনকাউন্টারের তদন্তভার তুলে দেওয়া হল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে। নিয়ম অনুযায়ী, জেলা পুলিশ এনকাউন্টারের সঙ্গে যেহেতু জড়িত, সেই কারণে বারুইপুর জেলা পুলিশ এই তদন্ত করতে পারে না। সেই কারণেই পৃথক তদন্তকারী সংস্থা সিআইডিকে শুধুমাত্র এনকাউন্টারের ঘটনার তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলে খবর। পুলিশি এনকাউন্টারের ক্ষেত্রে বিভাগীয় তদন্ত হয়। নিয়ম মোতায়েন তা হয়ে থাকে। সেই মতো এনকাউন্টারের ঘটনায় সিআইডি তদন্তের পাশাপাশি বিভাগীয় তদন্তও চলবে বলে পুলিশ সূত্রে খবর।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বারুইপুর
- সিআইডি


