CID-seized building fire | মুর্শিদাবাদে CID-র সিজ করা বিল্ডিংয়ে আগুন! পুড়ছে গরু পাচার কাণ্ডের নথি?

Wednesday, August 12 2026, 6:34 am
CID-seized building fire | মুর্শিদাবাদে CID-র সিজ করা বিল্ডিংয়ে আগুন! পুড়ছে গরু পাচার কাণ্ডের নথি?
highlightKey Highlights

বুধবার সকালে মুর্শিদাবাদের উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন ওই পরিত্যক্ত পাঁচ তলা ভবনে হঠাৎই আগুন লেগে যায়।


সিআইডি-র সিজ করা বহুতলে ভয়াবহ অগ্নিকান্ড। বুধবার সকালে মুর্শিদাবাদের উমরপুরে ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি পরিত্যক্ত পাঁচ তলা ভবনে আগুন লাগে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বহুতলটি গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামুল হকের ভাগ্নেদের মার্বেলের দোকান ছিল। তদন্তের স্বার্থে এতদিন এই পাঁচ তলা ভবনটি সিজ করে রেখেছিল সিআইডি। এদিন সকালে বন্ধ ও পরিত্যক্ত ভবনে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ এবং দমকলের ২টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন দমকলকর্মীরা। অভিযোগ, আর্থিক লেনদেন ও কালো টাকা সাদা করার অভিযোগে এই মার্বেলের দোকানগুলি সিল করেছিল তদন্তকারী সংস্থা। গরু পাচার মামলার নথি পুড়িয়ে দিতেই কী এই আগুন? উঠছে প্রশ্ন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File