Abhishek Banerjee | এড়িয়েছিলেন হাজিরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলো CID!
Monday, June 1 2026, 1:21 pm

Key Highlightsঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা।
সই জাল কাণ্ডে আজ, সোমবার ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তিনি শরীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ১৫ দিনের সময় চেয়ে হাজিরা এড়িয়েছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেলেন সিআইডি আধিকারিকরা। করা হয় গোটা বাড়ির ভিডিওগ্রাফি। তদন্তকারীদের দাবি, কোথাও কোনও খামতি রাখা হচ্ছে না। সবটাই ক্যামেরাবন্দি করে রাখা হয়েছে। এরপরেই একটি নোটিস ডায়মন্ড হারবারের সাংসদকে ধরানো হয়েছে বলে খবর। তবে দীর্ঘক্ষণ বাড়ির ভিতরে ঢুকতে পারেননি সিআইডি আধিকারিকরা। বাড়ির বাইরেই অপেক্ষা করেন তাঁরা। এরপরেই অভিষেকের বাড়িতে কাজ করেন এমন একজনকে একটি নোটিস তদন্তকারী সংস্থার তরফে দেওয়া হয়েছে বলে খবর।


