Aditi Gayen | মমতার পাড়ায় হানা CID-র! অভিষেকের বোনকে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের!

Thursday, June 18 2026, 3:20 pm
Aditi Gayen | মমতার পাড়ায় হানা CID-র! অভিষেকের বোনকে জিজ্ঞাসাবাদ সিআইডি আধিকারিকদের!
highlightKey Highlights

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসনের ফার্স্ট ফ্লোর হঠাৎই সিআইডি আধিকারিকদের হানা।


মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একটি আবাসনের ফার্স্ট ফ্লোর হঠাৎই সিআইডি আধিকারিকদের হানা। জানা গিয়েছে, ওই বাড়িতেই থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছোট পিসি। সেই পিসির মেয়ে অদিতি গায়েনের খোঁজে হানা দিয়েছেন আধিকারিকরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিজে মন্তব্য সংক্রান্ত মামলার তদন্তেই হানা সিআইডি আধিকারিকদের। অদিতি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া পেজ এবং অনলাইন প্রচারের মূল দায়িত্বে। দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতা ও প্রচার সংক্রান্ত ডিজিটাল বিষয়গুলো তিনি পরিচালনা করে থাকেন। ফলে সামাজিক মাধ্যমে প্রচার পর্বে অভিষেকের হয়ে যা যা পোস্ট করতেন, তা নিয়ে আলোচনা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে, ডিজে মন্তব্য সংক্রান্ত সামাজিক মাধ্যমের পোস্ট কিছু হয়েছিল কিনা, সেটাও জানতে চান তদন্তকারীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File