Christopher Nolan | ইনফ্লুয়েন্সরে 'না'! ‘দ্য ওডিসি’ প্রচারে কোন কৌশল পরিচালক নোলানের?
Friday, June 26 2026, 4:03 pm

Key Highlightsছবিটি মুক্তির আগে কোনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আলাদা স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে না।
প্রচলিত পথে হাঁটলেন না পরিচালক ক্রিস্টোফার নোলান। তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য ওডিসি’ (The Odyssey)-র স্ক্রিনিংয়ের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কনটেন্ট ক্রিয়েটরদের বাদ দিলেন প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল পিকচার্স। সূত্রের খবর, লন্ডনে মেগা প্রিমিয়ারের পর ছবিটি প্রথম দেখানো হবে শুধুমাত্র পেশাদার চলচ্চিত্র সমালোচকদের। তারপরই সাধারণ দর্শকদের জন্যে সিনেমাটি মুক্তি পাবে। স্টুডিও কর্মকর্তাদের দাবি, ‘দ্য ওডিসি’-র মতো উচ্চাভিলাষী ছবির মূল্যায়ন পেশাদার সমালোচকদের হাতেই হওয়া উচিত।
- Related topics -
- আন্তর্জাতিক
- বিনোদন
- ক্রিস্টোফার নোলান
- সিনেমাা


