Chorbagan Stampede | মাইকে বার বার ঘোষণা ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’! চোরবাগানের ঘটনায় আটক সেই ঘোষক

Thursday, October 22 2026, 2:04 pm
Chorbagan Stampede | মাইকে বার বার ঘোষণা ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’! চোরবাগানের ঘটনায় আটক সেই ঘোষক
highlightKey Highlights

চোরবাগান সর্বজনীনে প্রতিমা দর্শনে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় পুলিশের জালে আরও একজন।


চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনা কীভাবে ঘটলো সেই প্রশ্নের উত্তর খুঁজতেই বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে SIT। এবার পুলিশের জালে দুর্ঘটনার দিন প্যান্ডেলের ভেতরে থাকা ঘোষক। অভিযুক্তের নাম সঞ্জীব রাহা ওরফে সেন্টু। সে চোরবাগান সর্বজনীনের কোষাধ্যক্ষের পদেও ছিল। ফোন নম্বর ট্রেস করে তাঁকে নদিয়া থেকে আটক করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। সূত্রের খবর, ১৭ই অক্টোবর প্রথম সপ্তমীর দিন পুজো মণ্ডপের লাইনে ব্যাপক ভিড় ছিল। বাইরে ক্রমাগত বৃষ্টি হচ্ছিল। অভিযোগ, সেই সময়ে পুজো কমিটির মাইকে বার বার ঘোষণা হতে থাকে ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’। এই ঘোষণার জেরেই আতঙ্ক ছড়িয়ে পরে দর্শনার্থীদের মধ্যে। এবার সেই ঘোষককেই গ্রেফতার করলো লালবাজার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File