Chorbagan Stampede | চোরবাগানের ঘটনার পর সরানো হলো গিরিশ পার্ক থানার ওসি-কে, ফিরলো রাজ্যের ৯ জন IPS!

Monday, October 19 2026, 3:13 am
Chorbagan Stampede | চোরবাগানের ঘটনার পর সরানো হলো গিরিশ পার্ক থানার ওসি-কে, ফিরলো রাজ্যের ৯ জন IPS!
highlightKey Highlights

রাজ্য পুলিশে কর্মরত ৯ জন IPS-কে ফিরিয়ে আনা হয়েছে। এর পরে রবিবার সন্ধ্যায় সরিয়ে দেওয়া হলো গিরিশ পার্ক থানার ওসি সুমিতকুমার ঘোষকে।


চোরবাগানের দুর্ঘটনার পর নড়েচড়ে বসলো প্রশাসন। রবিবার সন্ধ্যায় সরিয়ে দেওয়া হলো গিরিশ পার্ক থানার ওসি সুমিতকুমার ঘোষকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হলো হীরক দলপতিকে। তিনি বর্তমানে গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর। সেই দায়িত্ব সামলানোর পাশাপাশি গিরিশ পার্ক থানার ওসি হিসেবে যোগ দিচ্ছেন তিনি। চোরবাগান বিপর্যয়ের পরে রাজ্য পুলিশে কর্মরত শুভঙ্কর ভট্টাচার্য, মিরাজ খালিদ, রূপেশ কুমার, তরুণ হালদার, সৌম্য রায়, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, সুমনজিৎ রায় এবং মাহমুদ আখতারকে সাময়িক ভাবে ফিরিয়ে আনা হয়েছে। সূত্রের খবর, তাঁদের প্রত্যেকেরই ভিড় সামলানোর দক্ষতা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File